শুক্রবার, ০২:৪৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঢাকা-আঙ্কারা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার রাত সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে আলাপকালে তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরের সাথে ১০ মিনিট কথা বলেন।

শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভ করায় এরদোগানকে অভিনন্দন জানান। নির্বাচনের এই পর্বে ভোটার উপস্থিতির হার ৮৬ শতাংশের বেশি ছিল।

তুরস্কের জনগণ যে সঠিক সিদ্ধান্ত নেবে তা নিয়ে তার আত্মবিশ্বাস নির্বাচনের পর প্রমাণিত হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে বাংলাদেশের জনগণ তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।

প্রেসিডেন্ট এরদোগান দ্বিতীয় দফার নির্বাচনে তার বিজয়ে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ তুরস্কের জনগণের সাথে মানসিকভাবে যুক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ জন্য তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দু’দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনা এরদোগান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে তুরস্কের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com