বুধবার, ০৫:৩৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশাল বিএনপি আয়োজিত পদযাত্রা ‘জনগণকে বিশ্বাস করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছাড়ুন’

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

‘আওয়ামী লীগ সরকার যদি এতই উন্নয়ন করে থাকে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কিসের? জনসমর্থন থাকলে জনগণকে বিশ্বাস করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছাড়ুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে প্রমাণ হবে কি উন্নয়ন করেছেন? আওয়ামী লীগ জানে মানুষ তাদের ত্যাগ করেছে। এজন্য অবৈধভাবে ক্ষমতায় আছেন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছাড়তে ভয় পায়।

’ রোববার (২৮ মে) বরিশাল বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা।

বক্তারা বলেন, এই অবৈধ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশের মানুষের মঙ্গল চেয়ে থাকেন তাহলে অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের কাতারে এসে দাঁড়ান। যোগ্য হলে জনগণই আপনাকে আবার ক্ষমতায় আনবে। কিন্তু উন্নয়নের নামে অবৈধভাবে থেকে লুটপাট, নৈরাজ্য চালিয়ে দেশটাকে জিম্মি করে রেখেছেন। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। আর আওয়ামী লীগকে চায় না জনগণ।

বক্তারা নেতাকর্মীদের একদফা আদায়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, পুলিশী হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত পদযাত্রায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপরে সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।

পদযাত্রাটি সদররোড থেকে শুরু হয়ে ফজলুল হক এভিনিউ, লঞ্চঘাট, বান্দরোড প্রদক্ষিণ করে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com