শুক্রবার, ০৬:৪৪ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

রোনালদোকে টপকে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন জাদুকর মেসি

ক্রীড়া ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২০১ বার পঠিত

নিত্যনতুন রেকর্ডে নিজের নাম লেখাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তিনি গোল করলেই যেন নতুন কোনো রেকর্ড, এই চলছে গত কয়েক ম্যাচ ধরেই। ফ্রেঞ্চ লিগে পিএসজির শিরোপা জয়ের পথে স্ত্রাসবুর্গের বিপক্ষে গোল করেই যেমন আরেকটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টাইন জাদুকর।

শীর্ষ পাঁচ ইউরোপিয়ান লিগ ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলে এই কীর্তি গড়েছেন তিনি।

স্ত্রাসবুর্গের বিপক্ষে মেসির গোলটি ছিলো ইউরোপিয়ান লিগে তার ৪৯৬ তম। বার্সেলোনার হয়ে ৪৭৪ টি গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর। পিএসজির হয়ে এখন পর্যন্ত করেছেন ২২ টি।

এর আগে এই রেকর্ড দখলে ছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৪৯৫ টি গোল নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন পর্তুগিজ তারকা। রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১ টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ১০৩ টি এবং জুভেন্তাসের হয়ে ৮১ টি গোল করেছেন সিআর সেভেন।

রোনালদো ইউরোপ ছাড়ায় নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগ আপাতত তার সামনে নেই। তবে লিওনেল মেসি নিজের রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন, যার সদ্ব্যবহার করে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারেন এলএম টেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com