বৃহস্পতিবার, ০১:২৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশাল সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২১ প্রার্থী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৭১ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকারীদের মধ্যে মেয়র বা সংরক্ষিত কাউন্সিলর পদের কেউ নেই। যারা প্রত্যাহার করেছেন তারা সবাই কাউন্সিলর প্রার্থী। এতে করে ১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৬৫ জন প্রার্থী প্রতীক নিয়ে চূড়ান্ত লড়াইয়ে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিডিয়া সমন্বয়ক মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রার্থিতা প্রত্যাহার করায় এখন মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০টি ওয়ার্ডে ১১৬ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৪২ জন প্রার্থী অবশিষ্ট রইলো।

আগামীকাল শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বৃহস্পতিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন ৭ নং ওয়ার্ডের শেখ মো. আলম, ২৪ নং ওয়ার্ডের মো. কাওসার হোসেন শিপন, ১ নং ওয়ার্ডের সৈয়দ সাইদুল হাসান মামুন, ১৬ নং ওয়ার্ডের মো. জায়েদ খান, ১৭ নং ওয়ার্ডের মো. নুরুল ইসলাম সরদার, ২৭ নং ওয়ার্ডের মো. আব্দুল আলীম বাবুল, ১৪ নং ওয়ার্ডের তৌহিদুর রহমান ছাবিদ, ২১ নং ওয়ার্ডের ওয়াহিদুর রহমান সবুজ, ১৯ নং ওয়ার্ডের শেখ ফেরদৌস ইসলাম, ১৩ নং ওয়ার্ডের মেহেদী হাসান, ২৯ নং ওয়ার্ডের মিজানুর রহমান মিজান, ২১ নং ওয়ার্ডের মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার, ২২ নং ওয়ার্ডের মো. হাবিবুল্লাহ, ২ নং ওয়ার্ডের নাসিমা নাজনীন, ২২ নং ওয়ার্ডের আ ন ম সাইফুল আহসান আজিম, ৫ নং ওয়ার্ডের মো. মাইনুল হক, ২ নং ওয়ার্ডের এস এম মাকীন আবেদিন, ১ নং ওয়ার্ডের জিহাদুল ইসলাম জেহাদ, ২৫ নং ওয়ার্ডের মোহাম্মদ মো. আলামিন মৃধা, ২৪ নং ওয়ার্ডের মো. মনির হোসেন গাজী, ২৬ নং ওয়ার্ডের মো. জিয়াউর রহমান তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী ২৬ মে প্রতীক পাওয়ার পরে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com