বুধবার, ০৯:১৮ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হেরোইনসহ দুই কারবারি আটক

জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ (দশ) গ্রাম হেরোইন সহ আসাদুল হক ও ফজলুল হকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

পুলিশ জানিয়েছে, বুধবার দিবগত রাত তিনটার দিকে গোপন সংবাদের উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের মৃত শের আলীর পুত্র আবু বক্কর সিদ্দিকের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজী গ্রামের নছিমুদিনের পুত্র আসাদুল হক (৫০) ও একই এলাকার ফয়েজ উদ্দিনের পুত্র ফজলুল হক (৩২) কে আটক করে পুলিশ।

 

 

এসময় আসাদুল হকের হেফাজতে থাকা ৬ গ্রাম ও মোঃ ফজলুল হক এর হেফাজত হতে ৪ গ্রামসহ সর্ব মোট ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। #### ২৫/০৫/২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com