শনিবার, ১১:২০ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

আমি ব্যর্থ প্রেসিডেন্ট হয়ে চলে যেতে পারব না : গোতাবায়ে রাজাপাকসে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৭৫ বার পঠিত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে জানিয়েছেন, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি পদ ছাড়বেন না। আরো দুই বছর তিনি থাকবেন।

সোমবার নিজ বাসবভনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ব্যর্থ হয়ে চলে যেতে পারব না। আমাকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দেয়া হয়েছে। আমি আর প্রতিদ্বন্দ্বিতা করব না।

প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশটিতে মাসব্যাপী বিক্ষোভ হয়েছে। কিন্তু তিনি পদত্যাগ না করে দেশটিকে অর্থনৈতিক বিপর্যয় থেকে টেনে তোলার দিকে নজর দিতে চাচ্ছেন।

বিক্ষোভের সময় প্রতিবাদকারীরা স্লোগান দিতে থাকেন, ‘গোতা বাড়ি চলে যাও’। কারণ তারা জ্বালানী থেকে ওষুধ পর্যন্ত সবকিছুর তীব্র সঙ্কট, ৪০ শতাংশ মুদ্রাস্ফীতি এবং ইতিহাসের সবচেয়ে বড় ঋণ খেলাপি হওয়ার জন্য রাজাপাকসে এবং তার পরিবারকে দায়ী করেছে।

গত মার্চের মাঝামাঝি সময় থেকে হাজার হাজার বিক্ষোভকারী রাষ্ট্রপতির অফিসের বাইরে ক্যাম্প করেছে। প্রায় এক কিলোমিটার দূরে তার ব্যারিকেড দেয়া সরকারি বাসভবনে পিছু হটতে তাকে বাধ্য করেছে বিক্ষোভকারীরা।

এরপর মে মাসে সরকারী সমর্থক এবং বিক্ষোভকারীদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের পর গোতাবায়ে রাজাপাকসের ভাই প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে পদত্যাগ করেন।

এখন গোতাবায়ে রাজাপাকসে এবং নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশকে গভীর অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরণের জন্য চলতি বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং ভারত ও চীনসহ দেশগুলোর কাছ থেকে প্রায় চার বিলিয়ন ডলার সাহায্য চেয়েছেন।

সূত্র : ডেইলি মিরর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com