বৃহস্পতিবার, ১২:৩৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গোবিন্দগঞ্জে তেলবাহী ট্রাক নদীতে,১জন‌ নিহত

জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় মাসুদ মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৩ মে) ভোরবেলা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

 

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই সময় বগুড়া থেকে তেলের লরিটি (ঢাকা-মেট্রো-ঢ ৪১-০০০২) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটাখালি সেতুর ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি পথচারী মাসুদকে চাপা দিয়ে কাটাখালী নদীতে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাসুদকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

 

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, রংপুর থেকে উদ্ধারকারী দল এসে লরিটি উদ্ধার করে। এখন এটি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। গাড়ির চালক ও হেলপার পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com