শুক্রবার, ১০:৫৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

ঢাকায় ৮ বছর পলাতক যুদ্ধাপরাধী গ্রেফতার : র‍্যাব

staff reporter
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২০৩ বার পঠিত

 

ঢাকার আশুলিয়া থেকে আট বছর পলাতক থাকার পর যুদ্ধাপরাধের দায়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃত মো: আজহার আলী শিকদার (৬৮) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মৃত হাজী আহমেদ আলী শিকদারের ছেলে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধে আজহার আলী শিকদার ও তার সহযোগীরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

২০১৬ সালের ১৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উক্ত যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল রোববার ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com