শনিবার, ০৮:২৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না: কৃষিবিদ শামীম

খুলনা ব্যুরো:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২২৯ বার পঠিত
খুলনা ব্যুরো:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান
শামীম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের
অধীনে। বর্তমান তাবেদার লুটেরা সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না।
চলমান আন্দোলনের মাধ্যমেই নিশিরাতের সরকার পালাতে বাধ্য হবে।
শুক্রবার (১৯ মে) সকাল ১০টায় খুলনা প্রেসকাব মিলনায়তনে সোনাডাঙ্গা থানা
বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা
সাংগঠনিক টীম প্রধান শের আলম সান্টুর সভাপতিত্বে বদরুল আনাম খান ও শেখ
সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় তিনি আরো বলেন, বিনাভোটের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ। দেশের মানুষ জেগে উঠেছে, কখন কি হয়
বলা যায় না। অবিলম্বে পদত্যাগ না করলে করুন পরিনতি হবে। আন্দোলনের
মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
দেশনায়ক তারেক
রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। কর্মীসভার উদ্বোধন করেন খুলনা মহানগর
বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির
সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিশেষ বক্তা ছিলেন যুগ্ম আহবায়ক তারিকুল
ইসলাম জহীর। সভায় বক্তব্য রাখেন হাফিজুর রহমান মনি, শেখ ফারুক হোসেন, শেখ
জামাল উদ্দিন, সাজ্জাদ আহসান পরাগ, তারিকুল ইসলাম তারিক ও মঈদুল হক টুকু।
কর্মীসভা শেষে বেলা সাড়ে ১২টায় ভোট গ্রহন শুরু হয় ভোট গ্রহনের মাঝে
পবিত্র জুম্মার নামাজ ও মধ্যহ্ন ভোজের বিরতী দেয়া হয়।
বিরতী শেষে বেলা আড়াইটায় আবারো ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। নির্বাচন
পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসার সভাপতিত্বে সদর থানার ৭টি
ওয়ার্ডের ২১৭ জন কাউন্সিলরের মধ্যে ২১২ জন ভোট প্রয়োগ করেন। ভোট শেষে
প্রার্থীদের উপস্থিতিতে ভোটের ফলাফলে আহবায়ক পদে ১১৩ ভোট পেয়ে হাফিজুর
রহমান মনি নির্বাচিত হয়। তার নিকতম প্রতিদ্বন্দ্বি ছিলেন শেখ জামাল
উদ্দিন ৪৮ ভোট ও শেখ ফারুক হোসেন ৪৬ ভোট পেয়েছেন।
সদস্য পদে সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকতম প্রতিদ্বন্দ্বি তারিকুল
ইসলাম তারিক পেয়েছেন ৭২ ভোট এবং মঈদুল হক টুকু পেয়েছেন ৫৪ ভোট। নির্বাচন
পরিচালনা কমিটির সদস্য এড. নুরুল হাসান রুবা, এড. মোল্লা মাসুম রশীদ, এড.
তৌহিদুর রহমান তুষার, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু, শাহানাজ
সরোয়ার এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com