শুক্রবার, ০৩:০৬ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুইজন কারাগারে

জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দেওয়াল টপকে পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুইজনকে ১০দিন করে জেল দেয়া হয়েছে। বুধবার (১৭ মে) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক ওই দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্যা বিন শফিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।

 

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের আলম মিয়ার পুত্র বাঁধন মিয়া ও বামনহাজরা গ্রামের বাবর আলীর পুত্র ইসমাইল হোসেন।

 

এর আগে পরীক্ষা শুরুর পরপরই ওই কেন্দ্রের দেয়াল টপকে নকল সরবরাহের সময় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্যা বিন শফিক হাতে নাতে ধরে ফেলেন দুই বহিরাগত নকল সরবরাহকারীকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com