বৃহস্পতিবার, ০৯:৩৮ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

রাজধানীতে ঝুম বৃষ্টি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

বৃষ্টির আভাস ছিল সকাল থেকেই। মেঘে ঢেকে ছিল আকাশ। সাথে ছিল বাতাস। সময় যেতে যেতে আবহাওয়ার রূপ পাল্টাতে থাকে। তীব্র আকার নেয় কিছু সময় পরই। চারদিক অন্ধকার হয়ে মাত্রা বাড়ায় বাতাসের। ধীরে ধীরে দমকা বাতাস উড়িয়ে নেয় সব ধূলো। শুরু হয় শহরজুড়ে ঝুম বৃষ্টি!

আবহাওয়া অধিদফর ঢাকাসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছিল।

এতে বলা হয়েছিল, ঢাকাসহ ছয় অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং নোয়াখালি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, এছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর নৌ সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ১০০ মিলিমিটার।

গতকাল সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়া অধিদফতরের পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com