বৃহস্পতিবার, ০৭:৪৭ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বাকৃবির গবেষণা, যে পাঁচ ধরনের বিলের দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা

আল্লাহর বিধান অনুযায়ী রাসূল (সা.) রাষ্ট্র পরিচালনা করেছেন—অধ্যাপক মুজিবুর রহমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

আল্লাহর বিধান অনুযায়ী রাসূল (সা.) নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন। পবিত্র কুরআন মাজিদে বর্ণিত এবং রাসূল সা. নির্দেশিত পথে জীবন পরিচালনা করাই জামায়াতের রুকনদের কাজ। পবিত্র কুরআন সহিহভাবে ও বুঝে বুঝে অধ্যয়ন করতে হবে এবং সেই আলোকে নিজেদেরকে সংশোধন করতে হবে। জনগণের মাঝে কুরআনের সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে। কুরআনুল কারীমে বর্ণিত বিষয়সমূহের প্রতি মযবুত ঈমান আনতে হবে। জানমাল দিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে সোপর্দ করতে হবে।

১৩ মে জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে জেলা আমীর জনাব মুহাম্মাদ আবদুল আলীমের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় সংস্কারে বিশ্বাসী। রাসূল (সা.) এর দেখানো পদ্ধতি ও বুদ্ধিমত্তা তথা হিক্বমাহ অনুযায়ী সমাজকে পরিবর্তন করতে হবে। জালিমের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করাকে আল্লাহ তাআলা উত্তম জিহাদ হিসেবে উল্লেখ করেছেন। তাই আমাদেরকে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ময়দানে কাজ করে যেতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক উপাধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর জনাব মুহাম্মাদ শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জনাব জাফর সাদেক ও কক্সবাজার জেলা আমীর মাওলানা নূর আহমাদ আনোয়ারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com