মঙ্গলবার, ০৬:৫৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

যুবলীগ নেতাকে নির্যাতন, ওসিসহ ৫ পুলিশের নামে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

 

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে অন্যায়ভাবে থানায় ধরে নিয়ে গিয়ে হাতে হাতকড়া পরিয়ে এবং চোখে কাপড় বেঁধে নির্মমভাবে নির্যাতন করে হাত ভেঙে দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেনের বিরুদ্ধে জেলা জজ আদালতে মামলা দায়ের করেছেন ওই নেতা।

বুধবার (১০ মে) দুপুরে ওসিসহ পাঁচ জন পুলিশের নামে ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতে মামলার আবেদন করে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান পুলক।

মামলা আবেদনের প্রেক্ষিতে জেলা দায়রা জজ মামুনুর রশীদ শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে পুলকের চিকিৎসার প্রতিবেদন দাখিল এবং জেলা পুলিশ সুপারকে বিভাগীয় মামলা রুজু করার আদেশ দেন বলে জানান জেলা দায়রা ও জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম।

মামলাটি তদন্তের নির্দেশ দেওয়ায় সন্তুষ্ট আইজীবী ও বাদী। তারা আশা করছেন ন্যায় বিচারের।

আসাদুজ্জামান পুলক বলেন, আর অন্য কারও সঙ্গে যেন এমন অন্যায় না হয় তাই আদালতের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা রেখে মামলা করেছি। আশা করি ন্যায় বিচার পার। এছাড়াও আদালতে আমার চিকিৎসার রির্পোট গুলো জমা দেওয়া হয়েছে।

উলেখ্য, গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলায় ঝামেলা চলছে এমন অভিযোগে পুলিশ রকি ও আসাদুজ্জামান পুলককে আটক করে। পরে তাদের থানায় নিয়ে টর্চার করে পুলিশ। গভীর রাতে পুলক অসুস্থ হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। পরে ২ মে আদালতের মাধ্যমে জামিন নিয়ে পুলককে আবারও জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরিবার। পুলক বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রিলিজ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com