বৃহস্পতিবার, ১১:৫২ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

অমিত শাহ আসছেন পেট্রাপোল বন্দর পরিদর্শনে : আমদানি-রফতানি বন্ধ দুই দিন

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসবেন মঙ্গলবার। সেখানে একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেয়ার কথা রয়েছে।

তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার ও মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে বন্দর সূত্রে জানা গেছে।

ভারতের পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের বরাত দিয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য জানান, মঙ্গলবার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে ভারতের কালিয়ানি বিএসএফ ক্যাম্পে এসে নামবেন অমিত শাহ। তারপর সড়কপথে আসবেন পেট্রাপোল বন্দরে।

বন্দর ঘুরে দেখার পাশাপাশি পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করবেন। এত দিন পেট্রাপোল থানা ছিল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের একটি ভবনে।

থানার জন্য এবার পেট্রাপোল বন্দরের যশোর রোডের পাশে নতুন করে ভবন তৈরি করা হয়েছে। এই ভবনটি তৈরি করে দিয়েছে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া।

এছাড়াও পেট্রাপোল বন্দরের দ্বিতীয় কার্গো গেট তৈরির ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন তিনি।

পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রফতানির জন্য একটি মাত্র গেট রয়েছে। ওই গেটের পাশে আরো একটি নতুন গেট তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সেই মূল ফটক তৈরির ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন অমিত শাহ।

পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা জানান, একটি মাত্র গেট থাকায় মাঝে মধ্যেই আমদানি-রফতানির পণ্য নিয়ে দীর্ঘ সময় ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়। নতুন গেট তৈরি হলে আমদানি-রফতানিতে গতিশীলতা বাড়বে।

কার্গো গেটের উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেখানে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

এছাড়া দুপুর ২টার দিকে তিনি পেট্রাপোল বন্দর ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

অমিত শাহের আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় বিএসএফ ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সাথে ডগ স্কোয়ার্ড বাহিনীও রয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী পেট্রাপোল বন্দরে আসবেন। তাই সোমবার ও মঙ্গলবার পেট্রাপোল বন্দরে সমস্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদের জানিয়ে দেয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, মঙ্গলবার পেট্রাপোল বন্দরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে ভারতের সাথে কোনো কার্যক্রম হবে না।

তবে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি দেশের বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com