বুধবার, ১০:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

খুলনায় ট্রেন -পিকআপ সংঘর্ষে নিহত এক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৫১ বার পঠিত

 

খুলনা ব্যুরো:
খুলনা মহানগরীর খানজাহান আলী থানার আফিলগেট এলাকায় ট্রেন-পিকআপ সংঘর্ষে আফজাল শেখ এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার ভোরে নগরীর খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল শেখ গোপালগঞ্জের মৃত মুনসুর আলীর ছেলে এবং পিকআপের হেলপার ছিলেন। এ ঘটনায় তার ভাই চালক নুর ইসলাম শেখ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, ভোরে আফিলগেট বাইপাস সড়কে চিলাহাটী থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে মুরগি বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ থেকে হেলপার আফজাল শেখ ও চালক নুর ইসলাম শেখকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সকালে সেখানেই মারা যান আফজাল শেখ। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর গেটম্যানকে পাওয়া যায়নি।

খুলনা রেলওয়ে থানার ওসি মোল্লা খবির হোসেন বলেন, সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আফিলগেট বাইপাস সড়কে তিনজন গেটম্যান ছিলেন। তবে ঘটনার পর কাউকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com