শুক্রবার, ০২:১২ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

ভূরুঙ্গামারীতে নগদ টাকাসহ ১২ জুয়ারু আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৯২ বার পঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার সরন্জামাদিসহ ১২ জুয়ারুকে আটক করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের মজিবর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা সহ তাদেরকে আটক করা হয়।বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।

 

পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে  ভূরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের মৃত তারাব আলীর ছেলে মজিবর রহমানের বাড়িতে অভিযান চালায়।

 

এসময় জুয়া খেলা অবস্হায় বাড়ির মালিক মজিবরসহ একই ইউনিয়নের মৃত আব্দুল বারেকের ছেলে  মোঃ রুবেল (৩৫), মৃত হাছেন আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৫)  নওশাদ আলীর ছেলে মোঃ আফজাল হোসেন (৩২) জামাল উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান (৪০) মূত ইছাহক আলীর ছেলে মোঃ সাগর (৩৫) আব্দুল মালেকে ছেলে  মোঃ আলাল মিয়া (৩০) শওকত আলীর ছেলে মোঃ নুরুন্নবী (৩০) আব্দুল আজিজের ছেলে মোঃ আয়নাল হক (৪০) আবুল হোসেনের ছেলে মোঃ বেল্লাল হোসেন (২৫) মৃত রোস্ত আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৫০) ও সোনামিয়ার ছেলে মোঃ আলম (৪০) কে আটক করে পুলিশ।পরে তাদের নিকট থেকে নগদ ১৪ হাজার ৩০০  টাকা, ০৩ (তিন) বান্ডিল তাস ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।পরে তাদের বিরুদ্ধে রবিবার (৭ মে) সকালে  ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪  ধারা অনুযায়ী একটি মামলা রুজু করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বলেন আটক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া ও মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব‍্যাহত থাকবে। এ বিষয়ে সাধারণ জনগনের সহযোগীতা ও সমর্থন কামনা করেন তিনি।

###

০৭.০৫.২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com