বুধবার, ১০:৩৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

কুড়িগ্রামে রেল লাইনের পাশে নবজাতকের মরদেহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রংপুর রেল লাইনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৩০ এপ্রিল) সকালের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

তবে কেবা কাহারা মরদেহটি রেল লাইনের পাশে রেখে গেছেন তা জানা সম্ভব হয়নি। স্থানীয় সুত্রে জানা গেছে, সকালের দিকে রেল লাইনের পাশে একটি মৃত নবজাতকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।

 

 

পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নবজাতকটি ৬-৭ মাস বয়সী। কেবা কাহা গর্ভপাত করে এখানে ফেলে দেয়। ওই এলাকার রবিউল ইসলাম রবি নামের একজন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার। মনে হচ্ছে গর্ভপাত করে বাচ্চাটিকে এখানে রেখে যান। আর বাচ্চাটি মেয়ে বাচ্চা।

 

বাচ্চাটি ফুটফুটে সুন্দর, দেখে খুবই মায়া লেগেছে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকটির বয়স ৬-৭ মাস হতে পারে। কেউ হয়তো গর্ভপাত করে রাতের আধারে এখানে রেখে যান। মরদেহটি রেল লাইনে থাকার কারণে আইনগত বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন। ### তারিখ -৩০.০৪.২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com