বৃহস্পতিবার, ১১:৫১ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আফ্রিকার শিল্পীর কণ্ঠে চঞ্চলের হাওয়া সিনেমার গান ‘সাদাসাদা কালা কালা’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

 

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা। এই মুহূর্তে তাঁকে নিয়ে চর্চা সর্বত্র। তিনি চঞ্চল চৌধুরী। কখনও কলকাতা, তো কখনও ঢাকা— তাঁর অবাধ বিচরণ। এক কথায় সিনেমার ‘হাওয়া’ বদলে দিয়েছেন তিনি। দর্শক মহলে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাঁর অনুরাগীর সংখ্যাও। এ বার তাঁর অনুরাগীর খোঁজ মিলল দুই বাংলার গণ্ডি পেরিয়ে সুদূর আফ্রিকায়। ‘সাদা সাদা কালা কালা’ গাইলেন বিদেশি এই গায়ক।

শিল্পী জৌটেন আটিকব্লুজ। শিল্পীর জন্ম, বেড়ে ওঠা আফ্রিকায়। এই মুহূর্তে কানাডাবাসী। সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় একেবারে ঝরঝরে বাংলায় গান গাইলেন জৌটেন। শিল্পীর কণ্ঠে নিজের ছবির গান শুনে মুগ্ধ চঞ্চল। যন্ত্র বলতে শুধুই গিটার। সেটিই বাজিয়ে গাইছেন জৌটেন। শিল্পীর গায়কি মন কেড়েছে অভিনেতার। নিজের সমাজমাধ্যমের পাতায় শিল্পীর গানটি পোস্ট করে লেখেন, ‘‘হঠাৎ আজ সমাজমাধ্যমে ওঁর গান শুনলাম। তাও আবার বাংলা গান ‘হাওয়া’ ছবির সাদা সাদা কালা কালা।

মেঘদল-এর ‘ এ হাওয়া’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমারও পরান যাহা চায়’ সহ অনেক গান। ইনবক্সে কথা বললাম, পরিচয় হল, ধন্যবাদ এবং ভালোবাসা জানালাম। জৌটেন আটিকব্লুজের সঙ্গী ছিল শুধুই গিটার। আমি মুগ্ধ হয়েছি তাঁর কণ্ঠে, গানে এবং গায়কিতে।’’

পাল্টা উত্তর আসে জৌটেনের তরফে। গায়ক ধন্যবাদ জানিয়ে চঞ্চলকে লেখেন, ‘‘আপনার শুভেচ্ছা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আপনার অভিনয়ের গুণমুগ্ধ। ফেসবুকে আপনার এবং আপনার ছেলের ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাওয়ার ভিডিয়ো দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। ভিডিয়োটি কয়েক বার দেখার পর সিদ্ধান্ত নিয়েছিলাম গানটি গাওয়ার।’’

আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com