বৃহস্পতিবার, ১১:৫০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

দুবাই সম্পূর্ণ নিরাপদ, ভারতে সমস্যা রয়েছে : সালমান খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৪১ বার পঠিত

একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন। স্বাধীন জীবনযাত্রা নয়, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিন কাটছে বলিউডের ‘ভাইজান’ সালমান খানের। এখন আর চাইলেই সাইকেল চড়ে শহর ঘুরতে পারেন না। এখন সালমানের আগেপিছে বন্দুক নিয়ে ঘোরেন নিরাপত্তারক্ষীরা। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন সালমান। তার কথায়, ‘ভারতে অনেক সমস্যা রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে তিনি সম্পূর্ণ নিরাপদ। সেখানে কোনো হুমকির ভয় নেই।’ তার কথায়, এখন তিনি যা করছেন, তা তিনি ভেবেচিন্তেই করছেন। সম্প্রতি. এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

একের পর এক খুনের হুমকির পর আপাতত সালমানকে ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ। এদিকে সম্প্রতি ‘আপ কি আদালত’-এ এসে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা নিয়ে মন্তব্য করেছেন সল্লু। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসেও সামন দুই ভিন্ন ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন ও একটি চিঠি আসে।

‘আপ কি আদালত’-এ সালমান বলেন, ‘নিরাপত্তাহীনতায় ভোগার চেয়ে নিরাপত্তা অনেক ভালো। হ্যাঁ, এখন আমি নিরাপত্তার মধ্যেই রয়েছি। এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। সব থেকে বড় সমস্যা আমার নিরাপত্তার কারণে ট্রাফিকের মধ্যে যানবাহন অন্যদের অসুবিধার সৃষ্টি করছে। জনতাও তো আমাকে দেখতে চান, এখন আমার অনুরাগীরা অসহায়। একিসি কা ভাই কিসি কি জান-এ একটি লাইন আছে, ওদের একবার ভাগ্যবান হতে হবে, আর আমাকে ১০০ বার। খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।’

গত ১০ এপ্রিল সালমানকে হত্যার হুমকি ফোন আসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। তার আগে সালমানকে হুমকি ইমেইল পাঠানোর অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। তারও আগে আরো এক হুমকি ই-মেইলে সালমানকে সিধু মুসেওয়ালার মতো পরিণতি দেয়ার কথা বলা হয়। আর এসবের কারণেই সলমনের নিরাপত্তা কঠোর করা হয়েছে। সলমন জানিয়েছেন, তাকে এখন পুলিশ যা বলছে, তিনি সেভাবেই চলছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com