বুধবার, ১০:০৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

হাসপাতালে খালেদা জিয়ার কয়েকটি টেস্ট সম্পন্ন, রিপোর্ট সন্ধ্যায়

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, সন্ধ্যার পর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

রবিবার (৩০ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা জানান। জ্বরসহ কিছু শারিরীক জটিলতার কারণে শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। হাসপাতালে নেয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় বলেও জানিয়েছেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে ডায়বেটিস, আর্থারাইটিস, কিডনী ও লিভারসহ নানা রোগে ভুগছেন।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com