বুধবার, ০৯:০৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

১২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা তুহিন বাবুসহ গ্রেফতার ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা তুহিন বাবু (২৬) এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩

সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ তুহিন বাবু (২৬), পিতা-মতিয়ার রহমান এবং তার সহযোগী মোঃ শাকিল বাবু (২৪), পিতা-মৃত জহুরুল ইসলাম, উভয় সাং-জগন্নাতপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদ্বয়কে ২৮/০৪/২০২৩ তারিখ ১৪৫০ ঘটিকার সময় ১২০ বোতল পেন্সিডিল ও মাদক বহনকারী একটি ট্রাকজব্দসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম(সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল দিনাজপুর হতে ক্রয় করে অভিনব পদ্ধতিতে ট্রাকের কেবিনের ভিতরে পায়ের নিচে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com