বুধবার, ০৮:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় সাবেক আমলা জগলুল কারাগারে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গাজীপুরে হাত-পা বেঁধে কুপিয়ে কিশোরকে খুন 

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৫০ বার পঠিত
স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরে হাত-পা বেঁধে ও এলোপাতাড়ি কুপিয়ে এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার বিকেলে নিহতের লাশ জেলা শহরের দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক নিরিবিলি মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সিয়াম (২০)। তার বাড়ি মহানগরীর সদর থানাধীন ছোট দেওড়া এলাকায়। জিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার রেজোয়ান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জিএমপি’র সদর থানার ওসি জিয়াউল ইসলাম ও স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার দুপুরে মহানগরীর সদর থানাধীন দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক নিরিবিলি মাঠে হাত-পা বাঁধা এক কিশোরের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কালো রংয়ের প্যান্ট পরিহিত ওই কিশোরের শরীরে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতে তাকে সেখানে এনে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের বাড়ির পাশে তাদের দুই ভাইয়ের একত্রে অটো গ্যারেজের ব্যবসা রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের কারণ জানা যায় নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
২৭/০৪/২০২৩ ইং।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com