বুধবার, ০৮:১৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় সাবেক আমলা জগলুল কারাগারে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে সৎ বাবার হাতে ছেলে খুন : বাবা গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭ বছর বয়সী শিশু আবদুল্লাহ খুন হওয়ার ঘটনায় তার সৎ বাবা আরিফকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
এর আগে (২৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী জাহাঙ্গীরের বাড়ির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ যাত্রাবাড়ির কাজলারপাড় এলাকায় জুয়েল মিয়ার ছেলে। বর্তমানে সে তার মায়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী এলাকার জাহাঙ্গীরের বাসায় থাকতো।

পুলিশ জানিায়েছে, মা স্বপ্না আক্তার ও সৎ বাবা আরিফের সঙ্গে সিদ্ধিরগঞ্জের জাহাঙ্গীরের বাসায় বসবাস করে আসছিল শিশু আবদুল্লাহ। আটক আরিফ ২৪ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাহকে বিভিন্ন অজুহাতে মারধর করতে থাকে। মারধরের একপর্যায়ে বাড়ির গলির রাস্তায় টাঙ্গানো মইয়ে তাকে ঝুলিয়ে মারধর করে ও উপর থেকে ফেলে দেয়। পরে দুই পা ধরে শূন্যে ভাসিয়ে রেখে দেয়ালের সঙ্গে হত্যার উদ্দেশে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে আবদুল্লাহর মা তাকে সেবা যতœ করতে থাকে। রাতে আবদুল্লাহ জ্বরে কাঁপতে থাকলে মা তাকে ডাক্তারের কাছে নিতে চাইলে আরিফ বাধা দেয়।

 

আবদুল্লাহর অবস্থা আরও খারাপ হলে গত ২৫ এপ্রিল সকালে মাতুয়াইল মাতৃসনদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। তখন সৎ বাবা আরিফ মৃত আবদুল্লাহ ও তার মাকে সিএনজিতে তুলে দিয়ে দাফন করার পরামর্শ দিয়ে চলে যায়। আবদুল্লাহর মা আরিফের কথা মতো আব্দুল্লাহকে তার আগের স্বামীর বাড়ি যাত্রাবাড়ীর কাজলারপাড় দাফন করেন।

এ ঘটনায় বুধবার (২৬ এপ্রিল) মৃতের মা স্বপ্না আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হবে।

এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ২৬-০৪-২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com