শুক্রবার, ১২:৩০ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আরিয়ানের পরিচালনায় শাহরুখ খান অভিনয় করবেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৩০ বার পঠিত

বিনোদন ডেস্ক:
অভিনেতার ছেলেমেয়েরা হয় অভিনয় নয় পরিচালনাতেই আসে। টিনসেল টাউন সম্পর্কে আরও একবার এই ধারণা সত্যি করলেন শাহরুখ খান। তারকা মা-বাবারাও যে আর পাঁচজন মা-বাবার মতোই। তাঁরাও যে সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তা করেন— প্রমাণিত হল সোমবার। এদিন শাহরুখ সামাজিক পাতায় জানালেন, বড় ছেলে আরিয়ান তাঁকে পরিচালনা করতে চলেছেন। একটি বিজ্ঞাপনী ছবি দিয়েই আরিয়ান পরিচালনায় হাত রাখতে চলেছেন।

শাহরুখের মেয়ে সুহানা জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় পা রাখছেন। এই খবর ঘোষণা হতেই সবাই আরিয়ানের দিকে তাকিয়ে ছিল। বাদশা খান ছেলের ভবিষ্যৎ গড়ে দিতেই কি আরিয়ানের পরিচালনায় বিজ্ঞাপনী ছবিতে মুখ দেখাতে রাজি হলেন? অনুরাগীদের তেমনই দাবি। এ দিন আরিয়ানও একটি পোস্ট দেন। সেখানে দেখা গিয়েছে একটি স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের বিজ্ঞাপনে এক ঝলক শাহরুখ খান। আপাতত তার ঝলক প্রকাশ্যে। আরিয়ান জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে সবাই বিজ্ঞাপনী ছবিটি দেখতে পাবেন। একই সঙ্গে নিজের অনুভূতিও ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, প্রথম কাজেই বাবাকে পরিচালনা করা তাঁর কাছে স্বপ্নের মতো। তিনি আনন্দ, উত্তেজনা কিছুই ধরে রাখতে পারছেন না।

ঝলকে দেখা গিয়েছে, স্কুলের ব্ল্যাকবোর্ডে একটি হাত অঙ্ক কষছে। হাত থেকে চক পড়ে যেতেই সেই জায়গায় ঘর রঙের ব্রাশ। একটি হাত সেই ব্রাশ তুলে নিতেই ক্যামেরায় শাহরুখের মুখ! বরাবরই ক্যামেরার পিছনে থাকতে চান, জানিয়েছেন আরিয়ান। বাবার মতো অভিনয় নয়, পরিচাললাতেই স্বচ্ছন্দ তিনি। গত বছরেই জানিয়েছিলেন, সিরিজ পরিচালনা দিয়েই রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন। সিরিজের গল্প লেখা শেষ। এবার তিনি চিত্রনাট্যে মন দেবেন। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে আরিয়ান লাইট-সাউন্ড-ক্যামেরা নিয়ে সেটে পা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com