মঙ্গলবার, ০৮:৩১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার অভিযানে সীলগালা ৪টি ডায়াগনষ্টিক সেন্টার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৭৯ বার পঠিত

সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি’র নির্দেশে শনিবার বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার মোট ৪টি ডায়াগনষ্টিক সেন্টারকে সীলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

একই অভিযানে এ সময় লাইসেন্স নবায়ন না করা ও প্রয়োজনীয় শর্তসমূহ পূরন না করার দায়ে আরো ১২টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের কোনটিকে ৫দিন ও কোনটিকে ৭দিনের সময় বেঁধে দিয়ে কাগজপত্র ঠিক করাসহ প্রয়োজনীয় শর্ত পূরন করার নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান জানান, শনিবার বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দিনের প্রথম ভাগের অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে মোট ১৬টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে লাইসেন্স না থাকায় ইয়াসিন প্যাথলজি, সান এক্সরে এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, আশা ডায়গনষ্টিক সেন্টার, বনানী ডায়গনষ্টিক সেন্টারকে সীলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

অভিযানকালে লাইসেন্স আছে কিন্তু নবায়ন নেই। সার্বক্ষনিক ডিউটি ডাক্তার নেই, এ্যানেস্থেশিয়া চিকিৎসক নেই।  প্যাথলজিষ্ট নেই এমনি নানা অনিয়মের অভিযোগে ১২টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকদেরকে সতর্ক করে ও গুলোর কোনটিকে ৫দিন ও কোনটিকে ৭দিনের সময় বেঁধে দিয়ে কাগজপত্র ঠিক করে আনা ও শর্ত পূরন করার নির্দেশ দেয়া হয়েছে।

গৌরনদী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনায় সার্বিক সহয়তা করে। বিকেলে পুনঃরায় দ্বিতীয় দফায় অন্যান্য ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টার গুলোতেও অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com