শনিবার, ০৬:৫২ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি-স্পিকার হাফিজ উদ্দিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন-হাসিনাকে আসিফ নজরুল পলাতক হাসিনা কেরানীগঞ্জে গ্রেপ্তার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় নিয়ে জিম্মির অভিযোগ: সংবাদ প্রকাশের পর দেশে ফিরলেন সৌরভ, আত্মগোপনে আরিফ বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

তুরস্কে সালাহুদ্দীন আইয়ুবির নামে সুবিশাল মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক:
তুরস্কে নতুন মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
গত ১৪ এপ্রিল তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরে সালাহুদ্দিন আল-আইউবি মসজিদটি জুমার নামাজের মাধ্যমে উন্মুক্ত করা হয়।

৪৩ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের এই মসজিদে একসাথে ২৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।
একইসাথে এখানে এক হাজার ৫০০ বর্গমিটার আয়তনের একটি সভাকক্ষ রয়েছে। যার ধারণ ক্ষমতা ৭০০ জন। ৫০০ যানবহন রাখার সুবিশাল পার্কিং জোন রয়েছে।

মসজিদটি নির্মাণে সময় লেগেছে ছয় বছর। তাছাড়া মসজিদটিতে একটি ক্যাফেটেরিয়া, পাঠাগার ও তরুণদের জন্য একটি সেন্টার ও চার হাজার বর্গমিটারের বিস্তৃত একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস রুম রয়েছে।

ইসলামের পাঁচজন নবীর নামে মসজিদের পাঁচটি দরজার নাম রাখা হয়েছে। তা হলো, আদম আ:, ইবরাহিম আ: মুসা আ: ঈসা আ: এবং প্রধান দরজার নাম মোহাম্মদ সা:।

মসজিদটি অটোমান, সেলজুক ও মেসোপটেমিয়া স্থাপত্যশৈলীতে তৈরি করা হয়। এতে বর্গাকার আকৃতির চারটি মিনার এবং ৫৬টি গম্বুজ রয়েছে।

প্রধান গম্বুজটি স্থানীয় ঐতিহাসিক স্থাপত্যের বৈশিষ্ট্য ধারণ করে এবং মসজিদের অভ্যন্তরীণ নকশার সরলতাকে তুলে ধরে।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com