বুধবার, ০৩:১৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নারায়ণগঞ্জে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৯১ বার পঠিত

 

এম আর কামাল না’গঞ্জ :

নারায়ণগঞ্জের রূপসীতে ওরিয়ন ইনফেনশন লিমিটেড নামের একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

সোমবার দুপুর পৌনে ১টাকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে আরো দুই ইউনিট রওনা দিয়েছে।

আগুন লাগার কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com