শনিবার, ০৬:৫৩ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি-স্পিকার হাফিজ উদ্দিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন-হাসিনাকে আসিফ নজরুল পলাতক হাসিনা কেরানীগঞ্জে গ্রেপ্তার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় নিয়ে জিম্মির অভিযোগ: সংবাদ প্রকাশের পর দেশে ফিরলেন সৌরভ, আত্মগোপনে আরিফ বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

লাউডস্পীকারেই দিনের ৫বার আজানের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৫০ বার পঠিত

দিনে পাঁচবার লাউডস্পিকারে আজানের ধ্বনি শোনানো যাবে মর্মে আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের মিনেপোলিস সিটি কাউন্সিল। এই প্রথমবার এমন নির্দেশ দিয়েছে কোনো মার্কিন শহর।

জানা গেছে, সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নিয়েছে শহরটির প্রশাসন। জানিয়ে দেয়া হয়েছে, নির্দিষ্ট পাঁচ সময়ে নিয়ম মেনে লাউডস্পিকারেই আজান শোনানো হবে। কেবল মাত্র রমজান মাসের জন্যই এ নির্দেশ দেয়া হয়েছে।

একাধিক মার্কিন শহরেই লাউডস্পিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। খুব ভোরে বা রাতে লাউডস্পিকারের ব্যবহার করা যায় না। নিয়ম অনুযায়ী, সকাল ৭টার আগে এবং রাত ১০টার পরে ব্যবহার করা যাবে না লাউডস্পিকার। এ নিয়মের কারণে দিনের প্রথম আজান লাউডস্পিকারে বাজাতে পারে না মসজিদগুলো। এবার থেকে বদলাতে চলেছে সেই নিয়ম, এমনটাই জানিয়েছে মিনেপোলিস প্রশাসন।

নগর প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ‘ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা মিনেপোলিসের অন্যতম প্রধান আদর্শ।’

তিন বছর আগে থেকেই নতুন নির্দেশ দেয়ার প্রস্তুতি নিচ্ছিল মিনেপোলিস প্রশাসন। পরীক্ষামূলকভাবে একটি মসজিদে দিনে পাঁচবার লাউডস্পিকার বাজানো শুরু হয়। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতেই ওই পদক্ষেপ নেয়া হয়েছিল। তবে এতে আপত্তি করেননি অমুসলিমরা। বরং তারা বলছে, আজানের ধ্বনি শুনতে আপত্তি নেই।

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com