বুধবার, ০৪:৫১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে স্পিনিং মিলে আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর :

 

গাজীপুরের কালিয়াকৈরে সুতা তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে বিকেল পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন তারা। বুধবার উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় জমজম স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ও কারখানার কর্মকর্তারা জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকাস্থ জমজম স্পিনিং মিলস লিঃ কারখানার একটি সেডে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পুরো সেডে ছড়িয়ে পড়ে। কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর, কাশিমপুর ও ইপিজেড স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে বিকেল পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন তারা। আগুনে তুলা ও উৎপাদিত সুতা সহ বিভিন্ন মালামাল পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায় নি।

###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
১২/০৪/২০২৩ ইং।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com