বুধবার, ০৪:১০ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

গাজীপুরে ঘুরে বেড়ানোর সময় কাভার্ডভ্যান চাপায় দুই ভাই নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর \ গাজীপুরে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে চড়ে ঘুরে বেড়ানোর সময় কাভার্ডভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থী দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগরীর কাশিমপুর থানাধীন সুলতান মার্কেটের স্কায়ার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ভ্থইয়াপাড়া এলাকায় মো. সাজু মিয়ার দুই ছেলে মেহেদী হাসান (১৪) ও মো. ইসরাফিল (৯)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাইবান্ধা সদরের সরকারপাড়া এলাকার সাজু মিয়া দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ভ্থইয়াপাড়া এলাকায় সপরিবারে বসবাস করে আসছেন। তার বড় ছেলে মেহেদী হাসান কাশিমপুর এলাকার সুলতান মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণীর এবং তার ছোট ভাই ইসরাফিল একই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। মঙ্গলবার বিকেলে ছোট ভাইকে পেছনে বসিয়ে পিতার মোটরসাইকেলে নিয়ে কাশিমপুর-আশুলিয়ার শ্রীপুর সড়ক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এসময় একটি কাভার্ড ভ্যান স্থানীয় সুলতান মার্কেটের স্কায়ার গেইট এলাকায় তাদেরকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে সারাবো তেঁতুই বাড়ি এলাকাস্থিত শেখ ফাজিলাতুননেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ভাইয়ের মৃত্যু হয়।

জিএমপি’র কাশিমপুর থানার এসআই মো. হানিফ জানান, ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com