বুধবার, ০৪:৫০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বরগুনায় খাজনার রশিদ দিয়ে ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ 

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২২৫ বার পঠিত
গোলাম কিবরিয়া বরগুনা :
বরগুনার আমতলীতে তরমুজ পরিবহনের ট্রাক থেকে হাটের ইজারাদার পরিচয়ে খাঁজনার নামে  চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হাটবাজারের রসিদ ব্যবহার করে ট্রাকপ্রতি ৫শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ করেন ট্রাকচালক ও ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার, আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া ও চাওড়া ইউনিয়নে ব্যাপক তরমুজ চাষ হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। ওই তরমুজ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা।
তরমুজ পরিবহনে প্রতিদিন আমতলীর গাজীপুর, কুকুয়া, মহিষকাটা, সুবন্ধীর বাঁধ, তালুকদার বাজার ও বিশ্বাসের হাটে অবস্থান করা ট্রাকগুলো থেকে খাজনার নামে টাকা তোলা হয়। তবে কিছু অসাধু ব্যাক্তিরা হাটবাজারের রসিদ ব্যবহার করে ওই সব ট্রাক থেকে প্রতিদিন চাঁদা আদায় করে আসছে। তাঁদের দাবি করা চাঁদা না দিলে ট্রাক গন্তব্যে যেতে দেয়া হয়না এমন অভিযোগ করেন  মাহফুজ নামের এক ট্রাকচালক।
হলদিয়া ইউনিয়ন পরিষদ ইজারাদার পরিচয়েদানকারী মো. আলমগীর হোসেন বলেন, চাাঁদা নয় ট্রাকপ্রতি ৫০০ টাকা করে খাজনা আদায় করছি ছুবান্দি বাজার  থেকে।
গাজীপুর বাজারে ওহাব হাওলাদার খাজনার কথা বলেন, ট্রাকপ্রতি এক হাজার থেকে দেড় হাজার টাকা আদায় করছেন। কিন্তু ওহাব হাওলাদার অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন।
ট্রাকচালক ও তরমুজ ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, দফাদারের হাট ও কালিগঞ্জ বাজার শাহজাদা তালুকদার, হলদিয়া হাট সবুজ মালাকার, বিশ্বাসের হাটে  মাসুদ মিয়া হলদিয়া অফিস বাজারের পশ্চিমপার মাসুম মোল্লা, কুকুযা বাজার আইয়ুব মিযা প্রতিদিন তরমুজের ট্রাক থেকে খাঁজনার নামে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ রযেছে।
বগুড়ার ট্রাক চালক জয়নাল বলেন, ট্রাকে তরমুজ লোড দিয়ে মহাসড়কে আনতে চার থেকে পাঁচ স্থানে ধাপে ধাপে টাকা দিতে হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) রনজিৎ সরকার বলেন, বিষয়টি আমি জানি না,তবে খোজ নিয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে আমতলীর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আশ্রাফুল আলম বলেন, এ ভাবে টাকা নেওয়ার কথা নয়, যদি কেউ করে থাকেন তাহলে তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com