বুধবার, ০৮:৪০ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

নৌপথের নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৩৪ বার পঠিত

নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

১৯ মে ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২২’ উদযাপন উপলক্ষে বুধবার (১৮ মে) এক বাণীতে তিনি এ আহ্বান জানান। নিরাপদ নৌ-চলাচল ব্যবস্থা গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২২’ উদযাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান।

এবারের নৌ-নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য ‘প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ-নিরাপত্তায় রাখবে অবদান’ অত্যন্ত প্রাসঙ্গিক ও যথোপযুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, নদীবেষ্টিত বাংলাদেশে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালনের গুরুত্ব অপরিসীম। অন্যান্য পরিবহনের তুলনায় নৌপথ অধিকতর সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। সরকার নৌপথের উন্নয়ন ও চলাচল উপযোগী রাখতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে নৌপথের নাব্য রক্ষায় খননকাজ পরিচালনা, নৌযানের চলাচল নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করতে আধুনিক নৌযান তৈরি ও তাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ নদী বন্দরসমূহ আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, নৌ-পরিবহন নিরাপদ ও আধুনিক করতে নদীপথে চলাচলকারী লঞ্চ মালিক, শ্রমিক ও যাত্রীসাধারণকে আরও অধিক সচেতন হতে হবে।

আবদুল হামিদ বলেন, নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে পর্যাপ্তসংখ্যক জীবনরক্ষাকারী সরঞ্জাম সংরক্ষণ, ধারণক্ষমতার অধিক যাত্রী ও মালামাল পরিবহন রোধসহ নৌ-পরিবহন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ ও আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ খুবই জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, কালবৈশাখী ও বর্ষা মৌসুমসহ বছরব্যাপী নৌপথে চলাচলকারী সকল যাত্রী ও নৌযানসমূহের সার্বিক নিরাপত্তা বিধানে নৌ-নিরাপত্তা কর্মসূচি পালন ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। সূত্র : বাসস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com