বুধবার, ০৭:১৯ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

পদ্মা সেতুর নির্ধারিত টোল অত্যন্ত বেশি : মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৬২ বার পঠিত

পদ্মা সেতুতে যাতায়াতে সরকারের নির্ধারিত টোল ‘অত্যন্ত বেশি’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমরা পুরোপুরি স্টাডি করিনি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে, অত্যন্ত বেশি নির্ধারণ করা হয়েছে। এতে করে যারা যাতায়াত করবেন, তাদের আগে যে ব্যয় হতো তার থেকে অনেক বেশি ব্যয় হবে।’

তিনি বলেন, ‘যেমন অন্যান্য যে সেতু আছে যেমন, যমুনা সেতুতে পরাপারে যে টোল নেওয়া হয়, তার চেয়ে অনেক বেশি আনুপাতিক হাতে পদ্মা সেতুতে বেশি, অলমোস্ট ডাবল।’

মঙ্গলবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী মোটর সাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা আর বড় বাসের টোল ২ হাজার ৪০০ টাকা।

পদ্মা সেতুর ওপর দিয়ে বিএনপি নেতারা যাতায়াত করতে গেলে তাদেরকে ক্ষমা চেয়ে যাতায়াত করতে হবে আওয়ামী লীগের নেতামন্ত্রীদের এরকম বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব কথা গুলো আমরা ইগনোর করি। এসব অপ্রকৃতিস্থ লোকদের মতো কথা। ওটা কী উনাদের পৈতৃক সম্পত্তি দিয়ে বানিয়েছেন নাকি আমাদের জনগণের টাকা দিয়ে বানিয়েছেন। পুরোটাই তো আমাদের পকেটে টাকা কেটে নিয়েছেন। ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকাতে নিয়ে ওখান থেকে চুরি করেছেন। সুতরাং এসমস্ত কথা তাদের মুখে শোভা পায় না।’

সংবাদ সম্মলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com