শনিবার, ০৬:২২ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি-স্পিকার হাফিজ উদ্দিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন-হাসিনাকে আসিফ নজরুল পলাতক হাসিনা কেরানীগঞ্জে গ্রেপ্তার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় নিয়ে জিম্মির অভিযোগ: সংবাদ প্রকাশের পর দেশে ফিরলেন সৌরভ, আত্মগোপনে আরিফ বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

আল-আকসা মসজিদ মুসলিমদের ইবাদতের একটি বিশেষায়িত স্থান : ওআইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

জর্দান নদীর পশ্চিম তীরের জেরুসালেম আল-কুদস শহরে অবস্থিত আল-আকসা মসজিদে রাতের অন্ধকারে ইসরাইলের সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসলিম মুসল্লিদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।

ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা গতকাল শনিবার সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে এ মন্তব্য করেন। আল-আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

তাহা বলেন, জেরুসালেম আল-কুদস হচ্ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। আর এই শহরে অবস্থিত আল-আকসা মসজিদও পুরোটা ফিলিস্তিনের অংশ এবং মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।

তিনি ওই মসজিদে রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা ছিল ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন ও জাতিসঙ্ঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।

গত মঙ্গলবার রাতে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়। তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে এবং বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com