বুধবার, ০৪:০৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

শার্শায় বিএনপির অবস্থান কর্মসূচিতে যুবলীগের হামলা, কেন্দ্রীয় নেতাসহ আহত ১০

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে যুবলীগের হামলায় কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৮এপ্রিল) দুপুরের পর উপজেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে যুবলীগের কতিপয় নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এ সময় হামলাকারীরা আসবাবপত্র ভাঙচুর করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা নেতৃবৃন্দ শার্শা হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান।

এ ব্যাপারে শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহেদুজ্জামান জানান, আমাদের দলের কোনো নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত নয়। নিজেদের দলীয় কোন্দলে তারাই হামলার শিকার হয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com