মঙ্গলবার, ১১:০৮ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাগুরার শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার চীনাদের ভুয়া বিয়ের ফাঁদে গরিব-প্রান্তিক নারীরা টেকনাফে আজ পালন হবে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে দুই লাখ মানুষের ভিসা বাতিল হতে পারে বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন না করলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের বোলাররা প্রমাণ করেছেন, এবার ব্যাটারদেরও এগিয়ে আসতে হবে অর্থনীতির পুনরুদ্ধার অধরাই ৩১ সূচকের ১৯টিতে অবনতি বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

সিলেটে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তাদির গ্রেফতারের পর মুক্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৮২ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির মুক্তি পেয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তবে বিকেলে গ্রেফতারের পর সন্ধ্যায় আদালতের জামিননামা জমা দেয়ায় পর তিনি থানা থেকে মুক্ত হন।

এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ২০১৮ সালের একটি মামলার গ্রেফতারি পরওয়ানা ছিল খন্দকার মুক্তাদিরের। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনের কাগজপত্র উপস্থান করলে ছেড়ে দেয়া হয়।

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com