বুধবার, ০৪:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

দ্বিতীয় দফায় আত্মহত্যায় চেষ্টায় সফল হলেন এক নির্মাণ শ্রমিক !!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে আত্মহত্যায় দ্বিতীয় দফার চেষ্টায় সফল হয়েছেন এক নির্মাণ শ্রমিক। শুক্রবার তার ঝুলন্ত লাশ মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ জরুন এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম- সাগর আলী (২০)। তিনি জামালপুরের বকশিগঞ্জ থানাধীন সিমারপাড় এলাকার আজিজুল হকের ছেলে।

জিএমপি’র কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ জরুন এলাকার আবুল হাজীর বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে এলাকায় নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রি ও যোগালী) কাজ করতেন সাগর আলী। গত কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলে আসছিল। এরজেরে শুক্রবার ভোররাত ৩টার দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। এসময়ে তার স্ত্রী নাজমা আক্তার টের পেয়ে ঘুম থেকে জেগে উঠে ডাক চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে সাগরকে রক্ষা করে। এরপর বুঝিয়ে সাগরকে শান্ত করে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে টিনের ঘরের নিজ কক্ষের ধর্ণার সঙ্গে বৈদ্যুতিক তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামী সাগরের ঝুলন্ত লাশ দেখতে পায় নাজমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে প্রথম দফায় আত্মহত্যার চেষ্টা চালিয়ে সে ব্যার্থ হয়। এরপর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সে দ্বিতীয় দফার চেষ্টায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

###

স্টাফ রিপোর্টার, গাজীপুর।
০৭/০৪/২০২৩ ইং।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com