শনিবার, ০৬:১৭ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি-স্পিকার হাফিজ উদ্দিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন-হাসিনাকে আসিফ নজরুল পলাতক হাসিনা কেরানীগঞ্জে গ্রেপ্তার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় নিয়ে জিম্মির অভিযোগ: সংবাদ প্রকাশের পর দেশে ফিরলেন সৌরভ, আত্মগোপনে আরিফ বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

কোরআন নাজিলের মাসে কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে—– মোঃ খায়রুল হাসান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার, গাজীপুর।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও কালিগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ খায়রুল হাসান বলেছেন, রোজা আমাদেরকে যাবতীয় অন্যায় অনাচার বেহুদা অশালীন এবং মিথ্যাচার থেকে বিরত থাকার শিক্ষা দিয়ে থাকে।রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আজকের সমাজের অশান্তি এবং
বৈষম্য দূর করে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি কোরআন নাজিলের মাসে কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
বৃহস্পতিবার বিকালে কালিগঞ্জ উপজেলার বাহাদুরসাদি ইউনিয়নে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেছেন। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ উল্লাহ,বাহাদুরসাদি ইউনিয়নের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, জামালপুর ইউনিয়নের আমীর হাফেজ কামরুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দিন, মো: রুহুল আমিন বাগমার,মো: সোহরাব হোসেন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের সময়।রমজানে সিয়াম সাধনার মাধ্যমে মুমিন বান্দার মাঝে আত্মশক্তি এবং তাকওয়ার গুণ অর্জিত হয়।সাম্য শান্তি সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অনুপম শিক্ষা রয়েছে রমাদানের কর্মসূচিতে।
###
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
০৭/০৪/২০২৩ ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com