বুধবার, ০৩:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

কাপাসিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৬০ বার পঠিত
file photo

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যাংকে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যাক্তি ও তার শিশু মেয়ে নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী ও এক মেয়ে আহত হয়েছে। মঙ্গলবার কাপাসিয়া সদরের সূর্য নারায়ণপুর স্কুল গেটের সামনে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মো. ডালিম মিয়া (৪২)। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বাসাইল গ্রামের মৃত মো. ইউসুফের ছেলে। আহতরা হলেন- ডালিম মিয়ার স্ত্রী তানিয়া (৩০) এবং মেয়ে তানিশা (৩) ও অনিমা (৩ মাস)।

কাপাসিয়া থানার এসআই নাহিদ হাসান ও স্থানীয়রা জানান, কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামে শৈশবকাল থেকে বসবাস করতেন ডালিম মিয়া। মঙ্গলবার দুপুরে ঋণের কিস্তি পরিশোধ করতে পার্শ্ববর্তী গ্রামীণ ব্যাংকে স্বপরিবারে যাচ্ছিলেন তিনি। পথে সূর্য নারায়ণপুর স্কুল গেটের সামনে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন তারা। এসময় বেপরোয়া গতিতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাদেরকে চাপা ও ধাক্কা দিয়ে চলে যায়। এতে স্ত্রী তানিয়া (৩০) ও দুই শিশু সন্তান তানিশা (৩) ও অনিমা (৩ মাস)সহ ডালিম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডালিম মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যায় শিশু তানিশা (৩)।

কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবির জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

###

স্টাফ রিপোর্টার, গাজীপুর।
তাং- ০৫/০৪/২০২৩ ইং।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com