রবিবার, ১১:০৯ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বঙ্গবাজারের ভয়াবহ আগুন ছড়িয়েছে আশেপাশের ভবনেও

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৩১ বার পঠিত

দীর্ঘ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজার মার্কেটে লাগা ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে ৫০ ইউনিট কাজ করছে। মার্কেটের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানকার ধ্বংসস্তূপ থেকে এখনো দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা।

বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান ও বিজিবির ফায়ার ইউনিট।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তথ্যমতে, বঙ্গবাজারে বিভিন্ন কাপড়ের গোডাউনসহ তিন হাজারের বেশি দোকান রয়েছে। প্রায় সবগুলো দোকানই পুড়ে ছাঁই হয়ে গেছে বলে শঙ্কা তাদের।

বঙ্গবাজার মার্কেটের পাশে এনক্সকো ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। ওই ভবনে কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ায় সেখানকার দোকান মালিকরা মালপত্র সরানোর চেষ্টা করছেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা।

শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণের কাজ নির্বিঘ্ন রাখতে হানিফ ফ্লাইওভারের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বঙ্গবাজার মার্কেটের আশপাশের এলাকার যান চলাচল আগুনের ভয়াবহতার কারণে বন্ধ রাখা হয়েছে। হাইকোর্ট চত্বর থেকে বঙ্গবাজার হয়ে গুলিস্তান পর্যন্ত সড়কটি বন্ধ রয়েছে। গুলিস্তান থেকে নর্থসাউথ রোডে আসার সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলের আশেপাশে কয়েক হাজার জনতা ভিড় করায় তাদের সামলাতে বেগ পেতে হচ্ছে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ভিড়ের কারণে ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com