বুধবার, ০২:২২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

পাথরঘাটায় ডিবি পুলিশকে ছুরিকাঘাতে আহতের ঘটনায় গ্রেফতার ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

বরগুনার পাথরঘাটায় মাদকের অভিযানের সময় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্যসহ তিন জনকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকা এজাহারভুক্ত তিন জনের মধ্যে আবদুর রব নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৭ ও ৮।

শুক্রবার (৩১ মার্চ) র‌্যাবের যৌথ অভিযানে কক্সবাজার হতে চট্টগ্রামে নিজ ভাড়া বাসার উদ্দেশে রওনা করলে পটিয়া-আনোয়ারা সংযোগ সড়কের মোর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে শনিবার (১৮ মার্চ) বিকেল বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী
ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযানে গেলে তাদের উপর মাদক কারবারিরা ধারালো ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় মাদক কারবারি সৈকত হোসেন ও তার লোকজন দেশীয় অস্ত্র (চাকু) দিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় ডিবি পুলিশের একজন সদস্যসহ ৩ জন আহত হন।

পরে ডিবি পুলিশের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পরে পাথরঘাটা থানায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৩ জনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি আব্দুর রব হাওলাদার।

র‌্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি অধিনায়ক তুহিন রেজার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ঘটনার পর থেকে র‌্যাব-৮, বিষয়টি গুরুত্বসহকারে কার্যক্রম শুরু করে এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তৎপরতায় ও র‌্যাব-৭ এর অভিযানে আসামি আব্দুর রব এর অবস্থান সনাক্ত করে। আব্দুর রবের বাড়ি পাথরঘাটা হলেও সে মাদক কারবারের সূত্রে চট্টগ্রামের ষ্টিল মিল এলাকায় বসবাস করে।

তিনি আরও জানান, আসামি আব্দুর রব হাওলাদারের ক্রিমিনাল রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায় যে, চট্টগ্রাম ও বরগুনা জেলায় ৩টি মাদক মামলা ও পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে দায়েরকৃত মামলাসহ সর্বমোট ৪টি মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামি। গ্রেফতার আসামিকে শনিবার পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com