বৃহস্পতিবার, ১১:০০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

কন্যাকে সঙ্গে নিয়ে প্রথমবার ভারতে এসেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। দেশের মাটিতে পা রেখে দারুণ উচ্ছ্বসিত দেখায় প্রিয়াঙ্কাকে।

শুক্রবার বিকেলে মেয়েকে নিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামেন প্রিয়াঙ্কা ও নিক। মেয়েকে কোলে নিয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন তারা।

মেয়েকে নিয়ে নিক জোনাস একটি গাড়ি করে এয়ারপোর্ট ছাড়েন। অন্য গাড়িতে যেতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

২০২২ সালের জানুয়ারিতে কন্যার মা হয়েছেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসের সুবাদে সেখানেই হয়েছে সন্তানের জন্ম। এরপর একাধিকবার প্রিয়াঙ্কা নিজ দেশ ভারতে এসেছেন। তবে সেসব সফরে ছিলেন না কন্যা মালতি ম্যারি জোনাস। অবশেষে মায়ের দেশে এল মালতি।

জন্মের পর থেকে মালতিকে অনেক ছবি পোস্ট করলেও সেগুলোতে তার চেহারা দেখাননি প্রিয়াঙ্কা। গেলো জানুয়ারিতে বিখ্যাত ম্যাগাজিন ভোগ-এর ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেও তার সঙ্গে মালতি ছিল। তবে তার মুখ দেখানো হয়নি। অবশেষে গত ১৯ ফেব্রুয়ারি প্রথমবার কন্যার মুখ উন্মুক্ত করেন অভিনেত্রী।

২০১৭ সালের ‘মেট গালা’ অনুষ্ঠানে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে পরিচয় হয় প্রিয়াঙ্কার। এর এক বছর পর তারা বিয়ে করেন। দাম্পত্য জীবনের চার বছর পেরিয়ে সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করেছেন তারা।

বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com