শুক্রবার, ০৭:১৫ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

দাম কমায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শিথিল করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানের শুরুতে মানুষ হুমড়ি খেয়ে বাজার কেনে তাই কিছুটা বাজার ঊর্ধ্বগতি হয়, তবে তা ক্রমান্বয়ে কমে এসেছে। দাম কমায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শিথিল করা হয়েছে, যাতে কৃষকরা মূল্য পায়।

শুক্রবার জুমার নামাজের পর রংপুর মহানগরীর সেন্টার রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় আমাদের বাজারব্যবস্থা খারাপ নয়, অন্যান্য বছরের তুলনায় এবারের দাম ভালো পর্যায়ে আছে।

তিনি বলেন, ভুটানের সাথে ট্রান্সপোর্ট প্রটোকল এগ্রিমেন্ট হয়েছে। পণ্য-আমদানি ও রফতানি করা যাবে এবং মে মাসেই হাইড্রোপাওয়ার নিয়ে এগ্রিমেন্ট হবে।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে দুই দিনের সফরে রংপুর আসেন তিনি। রংপুর মহানগরী ছাড়াও তার নির্বাচনী এলাকা কাউনিয়া পীরগাছায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com