বুধবার, ০১:২৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬২ বার পঠিত

বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের সদস্য মো. নাসরুল খলিফাকে (৩৭) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তিনি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি যুবলীগ কর্মীরা তাকে কুপিয়ে জখম করছেন।

নাসরুল খলিফার বড় ভাই গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা বরিশালটাইমসকে জানান, ‘আমার ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পাশে মানিকের দোকানে চা পান করছিল।

এ সময় স্থানীয় যুবলীগের কর্মী আলী আসগর খোন্দকারের নেতৃত্বে চার-পাঁচজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে নাসরুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবরুদ্ধ করে রাখে।

পরে এলাকাবাসীর সহায়তায় রাত ১২টার দিকে মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, আহত অবস্থায় নাসরুল খলিফাকে পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য আমরা হাসপাতালে পাঠিয়েছি।

এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com