বুধবার, ১২:৪২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরগুনায় জেলেদের চালে চেয়ারম্যানের ভাগ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

বরগুনার জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলে প্রতি ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ৩০কেজি করে চাল বিতরণ করার অভিযোগ করেছেন জেলেরা। তবে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান চাল কম দেওয়ার কথা অস্বীকার করেছেন।

জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকা ইলিশ শিকার বন্ধে সরকার বরগুনাসহ দেশের সকল উপকূলীয় এলাকার নদ-নদীতে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার ওপর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত টানা আট মাস জাটকা শিকার, পরিবহন, বিক্রি ওপর সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। জাটকা শিকার বন্ধকালীন সময় সরকারি খাদ্য সহায়তা হিসেবে প্রতি মাসে জেলেপ্রতি ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

সে অনুসারে মার্চ মাসে বদরখালী ইউনিয়নের এক হাজার ৫০ জন জেলের মধ্যে ৪২ টন খাদ্য চাল বিতরণ করা হয়। জেলেরা অভিযোগ করেছেন জেলে প্রতি ৪০ কেজির স্থলে ৩০ কেজি চাল দেওয়া হয়েছে। তারা আরো বলেন, বরাদ্দ কম থাকায় সকল জেলেদের মধ্যে চাল দেওয়ার জন্য ১০ কেজি করে কম দেওয়া হয়েছে। আর চেয়ারম্যান দাবি করছেন তারা প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদে জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। সেখানে জেলেদের মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে চালের বস্তা দেওয়া হয়।

তেতুলবাড়িয়া গ্রামের জেলে আবদুল জব্বারের স্ত্রী রহিমা বেগম বদরখালী ইউনিয়ন পরিষদের স্বামীর নামে বরাদ্দ চাল নিতে এসেছিলেন। তিনি জানান তাকে ৩০ কেজি চাল দেওয়া হয়েছে। একই কথা গুলিশাখালী গ্রামের জেলে জাহাঙ্গীর বলেন, ৪০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও আমাকে ৩০ কেজি চাল দেওয়া হয়েছে।

চাল বিতরণের দায়িত্বে থাকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস বলেন, আমি অফিসের কাজে বাইরে ছিলাম। ইউএনও স্যারের কাছ থেকে খবর পেয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে চাল দেওয়া বন্ধ করতে বলি। এ বিষয় বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান বলেন, এখানে নিয়ম অনুসারে চাল বিতরণ করা হয়েছে। চাল কম দেওয়ার অভিযোগ মিথ্যা ।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হোসেন বলেন, বদরখালী ইউনিয়ন পরিষদে জেলেদের চাল বিতরণের সময় একজন জেলেকে চাল কম দেওয়ার বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছিল। তারপরও যদি জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com