বুধবার, ০৪:৫২ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২০১ বার পঠিত

মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম আতর মুন্সি (৪৫)। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, গুরুতর আহত হওয়ার পর তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। আতর মুন্সী ওই এলাকার সালাম মুন্সীর ছেলে।

নিহতের চাচাতো ভাই সবুজ মুন্সী বলেন, এলাকার একটি বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশ বৈঠকে স্থানীয় গ্রাম্য মাতবর আব্দুল মান্নান ও অপর গ্রাম্য মাতবর মোরাদ মোল্যার সমর্থকদের মধ্যে গত বুধবার প্রথম বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। তখন উভয়পক্ষের কয়েকজন আহত হন। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে আতর মুন্সীকে তার বাড়ির কাছে নিজ ফসলি মাঠে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ মোরাদসহ তার সমর্থকরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান। নিহত আতর মুন্সী মাতবর আব্দুল মান্নানের সমর্থক ছিলেন।

এ বিষয়ে বেরইল পলিতা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা বলেন, ‘বিষয়টি আমি শুনেছিলাম যে জমি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। কিন্তু আজ খুন হওয়ার পর নিজেই ভয়ে আছি। কারণ, সালিশ, বৈঠক যাই তারা আগে করুক, আমাকে কিছুই জানায়নি।’

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জব্বারুল ইসলাম বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে খুন হয়েছেন আতর মুন্সী। বর্তমানে পুলিশ ওই এলাকা কড়া নজরদারিতে রেখেছে। খুনের পর যেন বাড়ি ঘরে কেউ সহিংসতা না ঘটাতে পারে, সেদিকে পুলিশ খেয়াল রাখছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com