বুধবার, ১২:৩৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় চার জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ঘটনার কিছুক্ষণ পরে সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. হিরণ মাঝি (৪০), জাকির মাঝি (৩৫), জামাল মাঝি (৩৬) ও হিরণ মাঝি (২৮)। তারা সবাই ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিলবাজার এলাকা বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নাছির মাঝি মৎস্যঘাটের ব্যবসায়ী মো. এরশাদ ফরাজী বলেন, সকালের দিকে হিরণ মাঝির নেতৃত্বে জাকির মাঝি, জামাল ও হিরণ ট্রলার নিয়ে মেঘনা নদীর নাছির মাঝি এলাকায় আসলে ঢাকাগামী এমভি টিপু লঞ্চের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি দুমরে-মুচড়ে চার জেলেসহ ডুবে যায়। পরে চিৎকার শুনতে পেয়ে স্থানীয় জেলেরা তাদের সবাইকে জীবিত উদ্ধার করেন।

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলেদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com