বৃহস্পতিবার, ০৯:০৫ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

‘প্রলয় গ্যাংয়ের’ দুই সদস্যকে ঢাবি থেকে বহিষ্কার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

গ্যাং তৈরি করে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নানা অপকর্ম করার অভিযোগে ‘প্রলয় গ্যাংয়ের’ দুই সদস্যকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। পাশাপাশি কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- সে বিষয়ে চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ঢাবি’র জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত কবি জসীমউদ্‌দীন হলের ছাত্র নাইমুর রহমান ওরফে দুর্জয় এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে অধ্যয়নরত স্যার এ এফ রহমান হলের ছাত্র সাকিব ফেরদৌস।

দুজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থী। সহপাঠী জোবায়ের ইবনে হুমায়ুনকে মারধরের ঘটনার মামলায় দুজনই এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাইমুর রহমান ও সাকিব ফেরদৌসকে সাময়িক বহিষ্কারের অনুমোদন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি মো: আখতারুজ্জামান আজ এই অনুমোদন দেন।

‘প্রলয়’ নামে ক্যাম্পাসভিত্তিক গ্যাংটির সদস্যরা ক্যাম্পাসে চাঁদাবাজি-ছিনতাই, মারধর-হেনস্তা, মাদক সেবনসহ নানা অপরাধের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই চক্রের অনেকেই ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com