বুধবার, ১০:৫৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভোলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

ভোলা সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের চর নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ভোলা সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদ হোসেন। নিহত মো. তারেক মাহমুদ বাবু (২৮) নামে ওই গ্রামের মৃত হেলাল হাওলাদারের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পরিদর্শক মাসুদ জানান, দীর্ঘ কয়েক বছর যাবত একই উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল মেম্বারের সঙ্গে তার সহোদর আলাউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলমান রয়েছে। “এরই জের ধরে সোমবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে গুরুতর আহত হন তারেক মাহমুদ বাবু।

“আহত বাবুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” মাসুদ বলেন, “বাবুর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। ”

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোমবার মধ্যরাত পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com