রবিবার, ০৮:৪২ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

পায়রা সমুদ্রবন্দরের যাত্রা শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

যাত্রা শুরু করল দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা। রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে পায়রা বন্দর কতৃপক্ষের কাছে চ্যানেলটি হস্তান্তর করেছে বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানি জান দে নুল।

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং সফলভাবে সমাপ্ত হওয়ায় আজ থেকে সরাসরি মাদার ভেসেল বন্দরের জেটিতে ভিড়তে পারবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আহমেদ।

আজ পায়রা বন্দরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল অ্যান্ড মেইনটেনেন্স ড্রেজিং সফলভাবে সম্পন্ন হয়েছে।

ড্রেজিংয়ের ফলে চ্যানেলটির গভীরতা সাড়ে দশ মিটারে উন্নীত হয়েছে, যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গভীরতম।

তিনি আরও জানান, আজ থেকে বড় মাদার ভ্যাসেল সহজেই বন্দরে প্রবেশ করতে পারবে। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাবে।

যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চলতি মাসে বিদেশি সাতটি জাহাজ আসবে। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ৫০ হাজার মেট্রিকটন পণ্য নিয়ে সরাসরি পায়রা বন্দরের জেটিতে পণ্য খালাসের জন্য নোঙর করবে।

তিনি আর জানান, শুধু ড্রেজিংই নয় সমান তালে ইনার ও আউটারবারে মার্কিং, বয়াবাতি বসানো হয়েছে। ইনারবারে ১৫টি জাহাজ রাখা যাবে।

সেখানে লোডিং আনলোডিং কার্যক্রম চলবে। জলপথে দেশের যে কোনো প্রান্ত থেকে নিকটবর্তী বন্দর হলো পায়রা।

তাই পায়রা বন্দর হবে আগামীর বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের স্মার্ট বন্দর হবে পায়রা। পায়রা থেকে একই সঙ্গে নদী, সড়ক, রেলপথে পণ্য পৌঁছাবে সারা দেশে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com